নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৮ বছর বয়সী তৃতীয় শ্রেনিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফয়সাল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ২২ আগষ্ট ২০২৩ মঙ্গলবার রাতে উপজেলার সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল উপজেলা সদরের আব্দুস সামাদ (নজরুল) এর ছেলে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ফয়সাল গত ১৯ আগষ্ট শনিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামে তার নানার বাড়ি বেড়াতে আসে।ঐ দিন বিকালে প্রতিবেশি আঃ ছামাদের তৃতীয়  শ্রেনিতে পড়ুয়া কন্যা ওই বাড়িতে খেলতে আসে।এসময়  ফয়সাল, মোশাররফ হোসেনের সহায়তায় ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় ফয়সালের পরিবার ঘটনাটি গোপন রাখতে কয়েকজন মিলে ধর্ষিত শিশুর বাবা-মাকে ব্যাপক চাপ দেয়। আহত ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করে স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক এক মহিলা দ্বারা সেলাই এর কাজ করেন। কিন্তু পরবর্তীতে ঘটনাটি জানাজানি হয়ে গেলে ভিকটিমের পরিবার বিষয়টি থানা পুলিশকে ও সাংবাদিকদের কে অবগত করেন রাত ১২টায় পুলিশ এবং সাংবাদিকদের সহয়তায় ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে ২ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ মঙ্গলবার রাতেই ফয়সালকে গ্রেফতার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া বলেন, গ্রেফতারকৃত আসামীকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর