দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ১৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত।।

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-08-2023 09:00:32 am

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ১৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ বুধবার (২৩ আগস্ট ) বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ১৬তম সিন্ডিকেট সভা সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।


সিন্ডিকেট সভায় ১৫তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, ২৩তম একাডেমিক কাউন্সিল সভার সুপারিশসমূহ অনুমোদন, অর্থ কমিটির ২১তম সভার সুপারিশসমূহ অনুমোদন, সিন্ডিকেট কর্তৃক মনোনীত ইংরেজি বিভাগের এক্সটার্নাল এক্সপার্ট সদস্য মনোনয়ন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও গ্রেড সমন্বয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


উক্ত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), ইউজিসি কর্তৃক মনোনীত সদস্য প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে এবং অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া এডব্লিউটি (এজুকেশন ডিভিশন) এর পরিচালক, ব্রিগেডিয়ার জেনাঃ এস এম গোলাম আম্বিয়া, এএফডব্লিউসি, পিএসসি (অব.), এডব্লিউটি এর ব্যবস্থাপনা পরিচালক, ব্রিগেডিয়ার জেনাঃ মোঃ সাজ্জাদ হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, শিক্ষা মন্ত্রণালয় কতৃর্ক মনোনীত সদস্য মোঃ নজরুল ইসলাম, যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) এবং বোর্ড অব ট্রাস্টিজ কতৃর্ক মনোনীত সদস্য কর্ণেল মোঃ সামছুল আলম ছিদ্দীক, পিএসসি, কর্ণেল এ্যাডমিন, এরিয়া সদর দপ্তর বগুড়া (একিউ শাখা) অনলাইনের মাধ্যমে যুক্ত হন।

আরও খবর