গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

ডোমার পৌরসভায় রাস্তা সিসিকরণ কাজের উদ্বোধন

২০২২-২৩ অর্থবছরের এডিপি বরাদ্দের আওতায় নীলফামারীর ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডের এলএসডি গোডাউন থেকে নীলফামারী রোড অব্ধি ২৯০ মিটার রাস্তা সিসিকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (২২শে আগস্ট) সকাল ১১টায় ডোমার এলএসডি গোডাউন মোড়ে ডোমার পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত রাস্তা সিসিকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম রব্বি, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শমসের আলী, ডোমার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফিজুল হক রবি, সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক মনু প্রমূখ।

উল্লেখ্য, ডোমার পৌরসভায় এডিপি বরাদ্দের ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান দুইটি। প্রথম অংশের অর্ধেক কাজ করছে রিহান কনস্ট্রাকশন ও দ্বিতীয় অংশের কাজ করছে ফজলু রহমান কনস্ট্রাকশন।

Tag
আরও খবর