কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে চাচা আমির ও তাজুলের বিরুদ্ধে সম্পত্তি জবর দখলের অভিযোগ ভাতিজা লিটনের

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অর্জুনতলার ডাঙ্গির পাড় এলাকার আবদুর রব ডিলারের ছেলে আবদুল করিম লিটন তার চাচা আমির হোসেন ও তাজুল ইসলামের বিরুদ্ধে তাদের দক্ষিণ চরকাঁকড়ার মৌজার ওয়ারিশীয় সম্পত্তি সাড়ে ১২ একর জবর দখলের অভিযোগে করে সংবাদ সম্মেলনে করেন।

এসময় ওয়ারিশীয় সম্পত্তির দাবীদার আবদুর রব ডিলারের ভাগ্নেরা উপস্হিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিটন অভিযোগ করে বলেন, এ মৌজার ১০৬১২,১০৬১৩ সহ বিভিন্ন দাগে আমাদের ওয়ারিশীয় সাড়ে ১২ একর সম্পত্তি আছে। এ সম্পত্তির মালিক আমার বাপ চাচারা ৩ ভাই ও আমার ৪ ফুফু। কিন্তু আমার চাচা আমির ও তাজুল জবরদখল করে পুরো সম্পত্তি ভোগ করে আসছেন। এ ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলী জমির ৮ লক্ষ টাকার মাটি বিক্রি করেছে,গাছ বিক্রি করেছে এবং ফসলী জমি কেটে নিয়ে গেছে। 

অভিযোগ অস্বীকার করে লিটন এর চাচা আমির হোসেন বলেন, লিটন এর বাবা আবদুর রব ডিলারের  জীবদ্দশায় আমাদের দুই ভাইয়ের নিকট ২৩৬ শতাংশ সম্পত্তি বিক্রি করে ফেলেছে। তিনি বলেন, লিটনরা এক তিল সম্পত্তিও পাবেনা। যদি এক তিল বা এক শতাংশ সম্পত্তি আমাদের নিকট পাওনা হয়,তাহলে আমরা তাদেরকে এক কাণি সম্পত্তি দিয়ে দিব।

এ ব্যাপারে চরফকিরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার নুর ইছলাম ওরফে সমীর মেম্বার এ প্রতিবেদককে জানান,তাদের এ ওয়ারিশীয় সম্পত্তিতে লিটনদের মালিকানা রয়েছে।তিনি বলেন, এ সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। নিষেধাজ্ঞা দেওয়াকালীন সময়ে আমার জিম্মায় ধান বিক্রির টাকা রয়েছে।আদালতে বিষয়টি সমাধান হওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী আমি টাকাগুলো বণ্টন করে দিব।

আরও খবর