দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের কামড়ে ভাইয়ের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-08-2023 04:09:45 am

ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের কামড়ে ছোট ভাই গতকাল রাতে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 


সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিখাতা গ্রামে এ ঘটনা ঘটে।


মৃত গোলাপ মিয়া (৩৫) জেলার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা এলাকা মনসুর আলীর ছেলে। তিনি খাঁটিখাতা বাজারের নৈশ প্রহরী ছিলো। এ ঘটনার পর গোলাপ মিয়ার বড় ভাই মঞ্জুর আলী (৪২) পলাতক রয়েছে।


এ ঘটনা সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) মো. আসলাম হোসেন জানান, গোলাপ মিয়া প্রায় সময় নেশা করতো। স্থানীয়রা গোলাপ মিয়াকে নেশা করতে বাধা দিলে, সে স্থানীয়দের সাথে খারাপ ব্যবহার করতো। পরে স্থানীয়রা গোলাপ মিয়ার বড় ভাই মঞ্জুর আলীর কাছে বিচার দেয়। মঞ্জুর আলী সোমবার সন্ধ্যার দিকে তার ছোট ভাই গোলাপ মিয়াকে নেশা না করতে বুঝাতে গেলে তার সাথেও গোলাপ মিয়া খারাপ ব্যবহার করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এক পর্যায়ে গোলাপ মিয়া মাটিতে পড়ে যায়। সে সময় মঞ্জুর আলী গোলাপ মিয়ার কানে কামড় দিয় ধরে। 


পরে স্থানীয়রা গোলাপ মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক তার কানে প্রায় ১৫ টি সেলাই করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। স্বজনেরা গোলাপ মিয়াকে ঢাকায় না নিয়ে জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ মিয়া মারা যায়। 


পুলিশ জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: দৈনিক সাহস

আরও খবর