কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

বেনাপোলে ডিবির অভিযানে ফেন্সিডিল সহ আটক-২



যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল সহ জিয়ারুল ইসলাম (২৫) ও মিজানুর রহমান (৪৫) নামে দু' মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

সোমবার (২১ আগষ্ট)ভোরে বেনাপোল পোর্ট থানার খড়িয়াডাঙ্গা এলাকা থেকে এ ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়।

আটক জিয়ারুল ইসলাম শার্শার ইছাপুর গ্রামের শাহাজান খাঁর ছেলে ও মিজানুর রহমান যশোর কোতয়ালী থানার ঘোপজেল রোড এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন খড়িয়াডাঙ্গা এলাকার বাইপাস টু চোরের রাস্তাগামী সড়কে পাকা রাস্তার উপর মাদক নিয়ে অবস্থান করছে।এমন গোপন খবরে ডিবির এসআই রাজেশ কুমার দাশ ও এস আই আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে জিয়ারুল ও মিজানুরকে আটক করে। পরে তাদের কাছে থাকা বস্তার ভিতর থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে ডিবির এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করছেন।


আরও খবর