কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

আবাসন প্রকল্পে চলেছে দেহব্যবসা ও ক্ষতিপূরণ আদায়ের রমরমা বাণিজ্য।


পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার একটি আবাসন প্রকল্পে চলেছে দেহব্যবসা ও ক্ষতিপূরণ আদায়ের রমরমা বাণিজ্য।

১৯ আগষ্ট ২০২৩ শনিবার গভীর রাতে জেলার তেঁতুলিয়া উপজেলায় বুড়াবুড়ি ইউনিয়নের মনিকো আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক আবাসন প্রকল্পে বসবাসরত পরিবার ও স্থানীয়রা জানায়, গত দুই বছর যাবত আবাসনের ৪০ টি ঘরের কয়েকটি ঘরে এই ধরণের দেহব্যবসা ও ক্ষতিপূরণ আদায়ের ঘটনা ঘটেছে।জানা যায় একটি চক্র ও স্বামীর সহযোগিতায় স্ত্রী নতুন নতুন খদ্দের যোগাড় করে। এসব খদ্দেরের মধ্যে সরকারি বেসরকারি চাকুরীজীবি দেখে এলাকার দলীয় নেতাকর্মী, স্থানীয় জন প্রতিনিধি ও কিছু ছেলে চক্রের সহযোগিতায় ঐসব চাকুরীজীবি খদ্দেরকে অসামাজিক কাজের দ্বায়ে আটকে রেখে বিচারের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি।

আবাসন প্রকল্প চালুর পর থেকেই বিভিন্ন সময় নানাভাবে এমন ঘটনার শিকার হয় অনেকেই।

এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ভাবে অভিযোগ করা হলেও কোন পরিবর্তন হয়নি। নেতা, জনপ্রতিনিধি ও উশ্রিঙ্খল ছেলে পেলের ভয়ে বেশি কিছু বলার সাহস পাওয়া যায় না। স্থানীয়রা আরও বলেন এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যত প্রজন্মের উপর এর খারাপ প্রভাব পড়বে। 

সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। জড়িত চক্রটির সাথে যোগাযোগ করতে চাইলে চক্রটি গা ঢাকা দেয়। যুবলীগের এক নেতা প্রথমে স্বীকার না করলেও পরে বলেন আমি নেতা হয়েছি তো টাকা কামানোর জন্য।

প্রশাসনের সহযোগিতায় এর সুষ্ঠু সমাধান দাবি করেন আবাসন প্রকল্পে বসবাসরতরা। 



আরও খবর