কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

অভিযোগ : ভূমিদস্যু সাইফুলের নেতৃত্বে জমি দখল ও ভাংচুর নারীসহ আহত-৪

কক্সবাজার সদরে ঝিলংজা জেলগেট পালস্ স্কুলের দক্ষিণ রহমতপুর এলাকায় ভূমিদস্যু সাইফুলের নেতৃত্বে বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও জমি দখলের ঘটনা ঘটেছে। এসময় নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন অভিযোগ এনে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও নুরুল আলমের নেতৃত্বে একদল ভূমিদস্যু কামাল পাশা প্রকাশ কামাল মাঝি ছেলে মোঃ আরিফ (৪০) এর বসত ঘরভিটা জোরপূর্বক জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট সকাল ৯ টার দিকে ভূমিদস্যু সাইফুল ইসলামের নেতৃত্বে ১৯/২০ জন ব্যক্তি হাতে ধারালো অস্ত্র , লোহার রড,সহ মারাত্মক অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জেল গেট পালস্ স্কুলের দক্ষিণে রহমতপুর এলাকাস্থ মোঃ আরিফ এর বসত গৃহে অনধিকার প্রবেশ করে। হামলাকারীরা একযোগে ঘর- দুয়ার কেটে ফেলেন, লুটপাট ও বসতবাড়ি ভাংচুর করে ৩০ লাখ টাকার ক্ষতিসাধন করে। নগদ টাকা, স্বর্ণের চেইন, মোবাইল সেট সহ ৭০ হাজার টাকার মালামাল লুট করে। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে নারীসহ ৪ জন গুরুতর আহত হন।


আহতরা হলেন, কামাল পাশা প্রকাশ কামাল মাঝির ছেলে মোঃ আরিফ (৪০), পুত্রবধূ আছিয়া খাতুন (২২), মেয়ে রোকসানা (২৪) ও ইসমত আরা (২৯)। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এব্যাপারে কামাল পাশা প্রকাশ কামাল মাঝি বাদী হয়ে মৃত লাল মিয়ার ছেলে নুরুল আলমকে প্রধান আসামি করে সাইফুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে ।

জমি দখলের জন্যই এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।


এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, জেলগেট, পালস স্কুলের দক্ষিণে রহমতপুর এলাকায় জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এব্যাপারে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।


জমির মালিক আবদুল মালেক ইমন জানিয়েছেন,নুরুল আলম জমি বিক্রি করে দিয়েছে অনেক আগে। রেজিস্ট্রি করে কেনা জমিতে ঘরবাড়ি নির্মাণ করে, গাছপালা রোপণ ও শান্তিপূর্ণ ভোগ দখলে থাকলেও ভূমিদস্যু নুরুল আলম, সাইফুল ইসলামসহ অন্যান্যরা প্রকাশ্য দিবালোকে এধরনের হামলা খুব দুঃখজনক। তিনি এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Tag
আরও খবর