উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

জাতীয় শোক দিবস উপলক্ষে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। 


জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম নুরুস শফি। বিশেষ অতিথি ছিলেন কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব জিএম রুকুনউদ্দিন, চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রাজিফুল মোস্তফা রাজিফ, কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস।



কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব চৌধুরী তারেক এর সঞ্চালনায় জাতীয় শোক দিবস উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারী শিক্ষক পারভীন আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষক মিশোরী জন্নাত মিশু।


আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সকল শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ তাঁর পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব জিএম রুকুনউদ্দিন। জাতীয় শোক দিবসের কর্মসুচিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর