শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কালুরঘাটে নতুন সেতু দাবি কি অযৌক্তিক! - ব্যারিস্টার মনোয়ার

চট্টগ্রাম নাগরিক ফোরামের সমাবেশে বক্তব্য রাখছেন সংগঠনের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।



চট্টগ্রাম নাগরিক ফোরামের ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, সারাদেশের সচেতন প্রতিটি নাগরিকের প্রশ্ন- বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেখানে সারাদেশে  শত শত সেতু ওমেগাপ্রকল্প হয়েছে, সেই বিবেচনায় কালুরঘাটে নতুন সেতু নির্মাণ এতোদিনেও যে হয়নি তা ভাবতেও অবাক লাগে। বিশেষ করে বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, এম পি ও সংশ্লিষ্ট কতৃপক্ষ এই নতুন সেতুটি হবে বলে একাধিকবার ঘোষনা দিয়ে জনগণকে আশ্চস্থ করেছিলেন বছরের পর বছর। আজ কেন এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা আপনারা বেশ ভালোভাবেই অবগত।"

তিনি আরো বলেন, "কর্ণফুলীর কালুরঘাটে নতুন সেতু নির্মাণ নিয়ে আপামর চট্টগ্রামবাসী তথা দেশবাসী খুব হতাশ হয়ে গেছে। বিশেষ করে বোয়ালখালী, চান্দগাঁও, মোহরা, পাঁচলাইশ, আনোয়ারা, কর্ণফুলী থানা এলাকা, পটিয়া, রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের সর্বস্তরের জনগণ এই ইস্যুটি নিয়ে সংশ্লিষ্ট মহলের রহস্যজনক গড়িমসি ও দীর্ঘসূত্রিতার কারণ মনে করেছেন।"

আজ ১৯ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় কালুরঘাটের নতুন সেতু বাস্তবায়নের দাবীতে এক বিশাল নাগরিক সমাবেশ
কালুরঘাট শহর প্রান্তে ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।


ব্যারিস্টার মনোয়ার বলেন, "সেতুটি না হওয়ায় মানুষ  মানসিক আঘাত পেয়েছে, কারণ এখানকার প্রতিটি নাগরিক আশা করেছিলেন নতুন সেতুটির কাজ এর মধ্যে একদিন না একদিন শুরু হবে। অনেক আশা আর স্বপ্ন ছিল এটি নিয়ে, কিন্তু এখন তাদের প্রশ্ন এই নতুন সেতু কি আদৌ তারা তাদের জীবদ্দশায় দেখে যেতে পারবেন কিনা। এখন গোঁ দের উপর বিঁষ ফোঁড়ের মত, কালুরঘাট সেতু সংস্কারের নামে অপর্যাপ্ত ফেরি চলাচল মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।"

সংগঠনের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায়
সমাবেশে বক্তব্য রাখেন কালুরঘাট সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুল মোমেন চৌধুরী, চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার খালেদ, সিইউজের অর্থ সম্পাদক মোজাহেদুল ইসলাম, বাংলা টিভির বিভাগীয় ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, গোলাফুর রহমান, এডভোকেট মাসুদুল আলম বাবলু, লেখক সংগঠক কামরুল ইসলাম, চট্টগ্রাম সুহৃদের সভাপতি  সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, সাংগঠনিক সম্পাদক এম মনসুর আলম,  মাসুদ খান,গোলাম রসুল আব্দুল মান্নান আলহাজ্ব শেখ সালাউদ্দিন,, নজরুল ইসলাম, মোহাম্মদ নূর, মেহেরুন্নেসা নিপা, রকি, মোহাম্মদ কুতুব উদ্দিন, শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন, রাশেদুল ইসলাম, মেহেরুন নিপা, মোহরা নাগরিক ফোরামের মহিলা সম্পাদিকা মিশু আক্তার, কে এম শহিদুল্লাহ, তসলিম খাঁ, মোহাম্মদ ফোরকান, মো. এমরান, , আলমগীর রানা, পঙ্কজ দে, জাহাঙ্গীর আলম,  প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, "আমরা আপামর চট্টগ্রামবাসী সরকারের কাছ সুনির্দিষ্ট অঙ্গীকার চাই। কালুরঘাটে নতুন সেতুর কাজ শুরু হবে। এ প্রকল্প একনেকে এবং মন্ত্রিসভা থেকে জরুরিভাবে অনুমোদন নিতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের রয়েছে তার প্রতি আস্থা ও বিশ্বাস। যদি নতুন সেতু নির্মাণের দ্রুত ঘোষণা সরকারের পক্ষ হতে না এলে আমরা আপামর চট্টগ্রামবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।"


 

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে