কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার

বিলের পানিতে ভেসে উঠলো নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ.....


জামালপুরের মেলান্দহে রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজের একদিন পর ওই বিলেই ভেসে উঠেছে শিক্ষার্থী সৌহার্দ্যর মরদেহ। নিখোঁজের পর দুই দফায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশের যৌথ উদ্ধার কার্যক্রম চললেও তাঁর মরদেহের কোনো সন্ধান মেলেনি। শনিবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদী এলাকায় রৌমারী বিলের পানিতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এর আগে গতকাল (১৮ আগস্ট) বিকেলে নিখোঁজের পর থেকে রাত পর্যন্ত এবং সকালে উদ্ধার কার্যক্রম চলাকালে তাঁর কোনো হদিস পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে অভিযান বন্ধ হলে নিখোঁজ হওয়ার স্থান হতে একটু দূরে ভেসে উঠে সৌহার্দ্যর মরদেহ।নিহত সৌহার্দ্য (১৭) জামালপুর শহরের জিগাতলা এলাকার মো. শাহজান সিরাজের ছেলে। তিনি  বেলটিয়া স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, কয়েকজন বন্ধু নিয়ে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে রৌমারি বিলে ঘুরতে যান সৌহার্দ্য। ঘুরে ক্লান্ত হলে তিনি বন্ধুদের সঙ্গে বিলের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। তাঁর বন্ধুসহ স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও মেলান্দহ থানার পুলিশ দুই দফায় উদ্ধার অভিযান চালায়। উদ্ধার অভিযান বন্ধ হলে বিলের পানিতে ভেসে ওঠে সৌহার্দ্যর মরদেহ।এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, পানিতে ডুবে নিখোঁজ সৌহার্দ্যকে উদ্ধারে দুই দফা অভিযান চালিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে আজ (শনিবার) দুপুরে ওই বিলেই তাঁর মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে তাঁর পরিবারের লোকজন এসেছেন। তাঁদের অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।



আরও খবর