কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে  আজ শনিবার(১৯ আগস্ট) সকাল ১০ টা হতে লক্ষ্মীপুর শহরস্থ টাউনহলে জেলা জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাবেক এমপি মোহাম্মদ উল্ল্যাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুর রহমান মাহমুদের সঞ্চালনায় জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুল হক চুন্নু। 


সম্মেলনে গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিএনপি বলছে আওয়ামিলীগ ক্ষমতা ছাড়ার কথা আওয়ামীলীগ বলছে তারা ক্ষমতায় থেকেই নির্বাচন করবে, অথচ  তারা কেউ  জনগনের কথা বলছে না, জাতীয় পার্টি একমাত্র দল যেটি সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে জনগণের কথা চিন্তা করে।  আমাদের দল যখন ক্ষমতায় ছিল তখন আমাদের কোনো দলনেতার কোনো নিজস্ব ব্যাংক ছিলনা, আমাদের নেতা হোসেইন মোহাম্মদ এরশাদ আমাদের কর্মীদের বিরুদ্ধে গেছেন তবুও কখনো তিনি অন্যায়কে প্রশ্রয় দেয়নি। বিএনপি বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আওয়ামীলীগ ও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু কেউ বলতে পারবেনা জাতীয় পার্টি কখনো  দুর্নীতি করেছে। জাতীয় পার্টি সর্বস্তরের জনগণকে নিয়ে কাজ করে, তাই আমাদের দলিয় নেতা কর্মীরা  সবাই একসাথে হয়ে কাজ করলে ইনশাআল্লাহ সামনের নির্বাচনে আমরা জয়ী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করবো, দেশে বেকারত্ব দূর করবো।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।  


এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতৃবৃন্দ। 

আরও খবর