নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্র মুক্তমঞ্চে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কাজল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র সহকারী সচিব মোঃ রোকনুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হাসান, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রোস্তম আলী, শালচুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ, ব্যবসায়ী ছমির আলী মল্লিক, রফিকুল ইসলাম, ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল কলেজের উপদেষ্টা মাসুম বিল্লাহ, প্রশাখা’র প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল এবং স্থায়ী কমিটির সদস্য হাফিজুর রহমান রাজু। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটি, ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝিনাইগাতী উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান, বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, গনিত উৎসব, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস‌ মূখী করতে শতভাগ উপস্থিতি পুরস্কারসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ এবং রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। উল্লেখ্য, গত ঈদুল ফিতরে প্রশাখার আয়োজনে উত্তরণ পাবলিক স্কুল বনাম পাঞ্জেরী মডেল পাবলিক স্কুলের অংশগ্রহণে “হাতে হাতে স্মার্ট ফোন, মেধা শূন্যতার মূল কারণ” এ বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি ব্যাপক প্রশংসিত হয়েছিল।

Tag
আরও খবর