কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের সন্তানদের সংবর্ধনা

এসএসসি/দাখিল পরীক্ষা ও জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় প্রেসক্লাব সদস্যদের সন্তানদের সংবর্ধনা


ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। এ উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী-মহররম খান হলরুমে অনুষ্ঠিত হয় প্রেসক্লাব সদস্যদের সন্তানদের সংবর্ধনা ২০২৩।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসাইন সোহেল এর সঞ্চালনায় সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সাবেক সহসভাপতি কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক, সহসম্পাদক (দপ্তর) মুসলিম চৌধুরী, সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, কার্যকরি কমিটির সদস্য মোঃ শাকির আহম্মেদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রকিব।

প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিরুজ্জামান, সাইফুল ইসলাম, মোমিনুল হক সোহেল, শাহাব উদ্দিন, মিসবাহ উদ্দিন যুবায়ের, শামছুল ইসলাম শামিম, আব্দুর রব, মিজানুর রহমান আলম এবং রুবেল আহমদ।

অনুষ্ঠানে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় এবং সহশিক্ষা কার্যক্রমে প্রশংসনীয় ফলাফল অর্জন করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর পুত্র সুবর্ণ শিখর বর্ণ, সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ এর পুত্র ইফতেখার আহমেদ মাহদী, সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এর পুত্র বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য, প্রেসক্লাবের সদস্য শামসুল ইসলাম শামীম এর কন্যা সাদিয়া ইসলাম এশা, প্রেসক্লাবের সদস্য শাহাব উদ্দিন এর কন্যা মানজিদা আহমেদ রাকিবা, কার্যকরি কমিটির সদস্য সুলতান মাহমুদ রকিব এর পুত্র আল-রাফি মাহমুদ এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবক-কে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Tag
আরও খবর