‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে বিটিআরআই এর দাপ্তরিক কর্মসম্পাদনে দক্ষতার স্বীকৃতি স্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার

বিটিআরআই এর দাপ্তরিক কর্মসম্পাদনে সর্বোত্তম নিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ 


চায়ের রাজ্যখ্যাত শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর সেমিনার কক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে ২০২২-২৩ অর্থবছরের বিটিআরআই এর দাপ্তরিক কর্মসম্পাদনে সর্বোত্তম নিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৩’ এর আয়োজন করা হয়। 

নীতিমালা অনুযায়ী গ্রেড দ্বিতীয় থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে থেকে পুরস্কার পেয়েছেন বিটিআরআই এর কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন।

এছাড়াও ১০তম গ্রেড থেকে ১৬তম গ্রেডের মধ্যে থেকে পুরস্কার পেয়েছেন বিটিআরআই এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব মোঃ আবুল হাসান ও  বিটিআরআই এর গাড়িচালক মোঃ হুমায়ূন আহমেদ এবং ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে থেকে এই পুরস্কার পেয়েছেন বিটিআরআই এর অফিস সহায়ক মোঃ আবেদ হোসেন।

নীতিমালা অনুযায়ী, শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট এর পরিচালক ড. এ. কে. এম. রফিকুল হকসহ বিটিআরআই এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে