কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

মির্জাগঞ্জের ছাত্রলীগ নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

পটুয়াখালীর মির্জাগঞ্জে আসাদুল হাসান মাকসুদ নামে এক ছাত্রলীগ নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে  হত্যাচেষ্টা মামলার আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার সুবিদখালী হাইস্কুল সংলগ্ন বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ছাত্রলীগ কর্মী ও শিক্ষার্থী সহ প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিল। 


এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন সবুজ মৃধা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা, সহ-সভাপতি আনোয়ার জোমাদ্দার এবং ওই ছাত্রলীগ নেতার পিতা মিলন মৃধা ও বোন মরিয়ম মর্তুজা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুল হাসান মাকসুদ একজন মেধাবী ছাত্র এবং জনপ্রিয় ছাত্রনেতা। সে অত্যন্ত সুনামের সাথে ছাত্রলীগের রাজনীতি করে আসছে। এর আগে সে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভোটে চিপক স্টুডেন্ট কেবিনেট নির্বাচিত হয়েছিল। ঘটনাটি ঘটেছে সুবিদখালী ডাকঘরের সামনে সড়কে। অথচ ওই সময় ছাত্রনেতা মাকসুদ সুবিদখালী কোর্টের সামনে অবস্থান করছিল। একটি কুচক্রী মহল পূর্ব শত্রুতার জেরে মাকসুদকে হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় আসামী করেছে। মাকসুদ যাতে ছাত্রলীগের রাজনীতি না করতে পারে সেই লক্ষ্যে একটি গ্রুপ ওর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

সেইসাথে ওই মামলার সুষ্ঠু তদন্ত করে নির্দোষ ছাত্রদের মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবিও জানান বক্তারা। 

উল্লেখ্য, গত ২৮ জুন রাতে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলা ডাকঘরের সামনে সড়কের উপর আতাউল্লাহ নামে কলেজছাত্র উপর স্থানীয় একটি কিশোর গ্যাং অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর জখম হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। ওই কলেজ ছাত্র বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গত ১লা জুলাই তার পিতা সত্তার হাওলাদার বাদী হয়ে ১৩ জন আসামীর নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় আসাদুল হাসান মাকসুদ কে ৪ নং আসামি করা হয়।

কলেজ ছাত্র আতাউল্লাহ ঢাকা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

আরও খবর