বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে নীতিমালা হচ্ছে : ইসি সচিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2023 12:25:59 pm

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন,ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ নীতিমালা তৈরি হচ্ছে। আগামী সোমবার (২১ আগস্ট) কমিশন সভায় এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হবে। এর আগে গত ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সামনে আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করা হবে।


বৃহস্পতিবার (১৭ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে সচিব এসব কথা বলেন।


তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা ৮ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশিত নীতিমালা অনুসারে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠনের বিষয়ে উল্লেখ রয়েছে।


এ নীতিমালা অনুসারে অধিকাংশ জেলা ও উপজেলায় উক্ত কমিটি গঠন করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করা হয়েছে। যদি কোনো জেলা ও উপজেলায় উক্ত কমিটি গঠন করা না হয়ে থাকে, তাদের জরুরি ভিত্তিতে কমিটি গঠন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।


সচিব আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন বিধায় উক্ত নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা প্রয়োজন। ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

৭ ঘন্টা ৩০ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১৮ ঘন্টা ২৩ মিনিট আগে