বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

চকরিয়ায় বন্যায় ২২ হাজার ৩৮৪ কৃষক ক্ষতিগ্রস্ত : ৮৩ কোটি ৫৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

 বন্যায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ফসল ক্ষতিগ্রস্ত হয়ে কপাল পুড়েছে ২২ হাজার ৩৮৪ কৃষকের। এতে ৮৩ কোটি ৫৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।


এসব তথ্য নিশ্চিত করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।


চলতি ১৬ আগষ্ট বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার অতিরিক্ত পরিচালক ড.অরবিন্দ রায় চকরিয়া জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঠ পরিদর্শন করেন।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, চকরিয়ায় বন্যায় ৮ হাজার ৩৪০ কৃষকের ৫১২ হেক্টর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।


১৩ হাজার ৮৬০ কৃষকের ২ হাজার ২৪৫ হেক্টর আমনের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩ হাজার ৫৪০ কৃষকের ৬০২ হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। ৪ হাজার ৯৮৪ কৃষকের ৭১২ হেক্টর জমির আউশ ধান নষ্ট হয়েছে। ১৮০ কৃষকের ২০ হেক্টর জমির পেঁপে এবং ২৪০ কৃষকের ৩৫ হেক্টর ফুলচাষ ক্ষতিগ্রস্ত হয়েছে।




জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোঃ কবির হোসেন বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় জেলার ৯ উপজেলায় কমবেশি চাষাবাদ ও শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চকরিয়া উপজেলার কৃষকরা। এসব স্থানে বন্যার পানি কয়েকদিন স্থায়ী থাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ ফসল পঁচে গেছে।


জেলার শস্যভান্ডার হিসেবে খ্যাত চকরিয়া। মাতামুহুরি নদীর পাড় ঘেঁষে শত শত হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়। ভয়াবহ বন্যায় প্রায় সব শাকসবজি পঁচে গেছে।


উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাতামুহুরি পাড়ের কৃষক ফজল আহমেদ বলেন, আমি এক বিঘা জমিতে পলিথিনে গ্রীষ্মকালীন টমেটো চারা চাষ করেছি। চার দিন এসব চারা পানির নিচে থাকার পর সেগুলো নষ্ট হয়েছে। মাঠে অন্যান্য কৃষকদের কাঁকরোল,পটল,চিচিঙ্গা,বেগুন, মিষ্টি কুমড়া ও শাক ছিল। যার সবই নষ্ট হয়েছে।


উপজেলা কৃষি অফিসার এসএম নাসিম হোসেন জানায়, ১টি পৌরসভা এবং ১৮ ইউনিয়ন নিয়ে চকরিয়া উপজেলার অবস্থান।বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হয়েছে ১৫০০ মে:টন গোলাজাত ফসল,ইউরিয়া ১১৮ টন,টিএসপি ৪০ টন,এমওপি ২০টন,ডিএপি ৮৪ টন। এখনও পানির নিচে ডুবে আছে প্রচুর পরিমাণ সবজি ক্ষেত ও আমনের বীজতলা।


কৃষকদের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. অরবিন্দ কুমার রায় বলেন জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন ও সবজির বীজ বিনামূল্যে দেওয়ার সুপারিশ করা হয়েছে।


বীজ দেওয়ার বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি আমরা। তবে এখনও কোনও সহায়তা আসেনি। সহায়তা এলে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। ক্ষয়ক্ষতি পরিদর্শনকালে কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা মোঃ লোকমান হাকিম, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বরত উপসহকারি কৃষি কর্মকর্তা ও প্রা ৫ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

৭ ঘন্টা ৩০ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১৮ ঘন্টা ২৩ মিনিট আগে