কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কুড়িগ্রামে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফরিদপুর থেকে গ্রেফতার



দীর্ঘদিন যাবৎ পলাতক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে ফরিদপুর জেলা থেকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। 



আজ বুধবার (১৬ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছে পুলিশ। জানা গেছে, ২০০১ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানার হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী কুড়িগ্রামের আনোয়ারুল ইসলাম। তিনি উলিপুর উপজেলার পূর্ব শিববাড়ি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে  পলাতক থাকার পর উলিপুর থানার একটি চৌকস টিম ফরিদপুর জেলার ভাঙ্গা থানা থেকে র‌্যাবের সহযোগিতায় গতকাল রাতে গ্রেফতার করে নিয়ে আসে।



জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে সাজার ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে। উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে উক্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে ও গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে ফরিদপুর থেকে পুলিশ-র‍্যাবের যৌথ কর্মপ্রচেষ্টায় উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।  নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ কর্মপ্রচেষ্টা  অব্যহত থাকবে। 


আরও খবর