কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

বঙ্গবন্ধুর মৃত্যু মানে বাঙালির মৃত্যু - জাতীয় শোকদিবসে চট্টগ্রামে পিসিএনপি'র আলোচনা সভায় বক্তারা

চট্টগ্রামে জাতীয় শোকদিবসে পিসিএনপি'র আলোচনা সভায় অতিথিবৃন্দ


সাংবাদিক কামাল পারভেজ'র স্বরচিত কবিতা "বাঙালির মৃত্যু" হারিয়েছি হারিয়েছি হারিয়েছি কি হারিয়েছি, প্রকাশ পায়না মুখের ভাষা, হৃদয়ে রেখেছি গেঁথে তোমার ভালোবাসা, তাই তো বাঙালি কাঁদো নিরবে কাঁদো। কবিতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভায় শুরু হয়। তার আগে কোরআন তেলায়ত শোকাহত পরিবারের প্রতি শ্রদ্ধাশীল রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি'র) কেন্দ্রীয় কমিটির উদ্যােগে চট্টগ্রাম কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি'র চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাঙালি জাতি আজ বিস্মিত শোকে কাতর, শুধু ১৫ আগস্ট যে আমাদের হৃদয়ে ভেঙেছে তা নয় পুরো বাংলাদেশ হারিয়েছে একজন  বাংলার মহানায়ক ও শ্রেষ্ঠ বাঙালিকে। এ জাতিকে যারা এতিম করেছে ঐসব ঘাতকদের বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক মন্জুরুল আলম মন্জু, পিসিএনপি'র মহাসচিব আলমগীর কবির, সিনিয়র সাংবাদিক শাহরিয়ার হাসান, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার চট্টগ্রাম মিডিয়া প্রধান কামাল পারভেজ, দৈনিক সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান, সহযোগী  অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রভাষক মোঃ শরীফ, দৈনিক গিরিদর্পন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান এম কে মোমিন,  সাংবাদিক গোলাম মর্তুজা, পিসিএনপি'র কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম মাসুম রানা, মহানগর কমিটির সাধারণ সম্পাদক  অধ্যক্ষ এম এ আমিন, উপাধ্যক্ষ মনিরুল ইসলাম প্রমুখ।।



আরও খবর