উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে জাতীয় শোক দিবস পালিত



বগুড়ার শেরপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে ৪৮তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদা জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ শাহ জামাল সিরাজীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউর করিম, শেরপুর থানার অফিসার ইনচার্জ  অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান,  উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো: রায়হান পিএএ,  পৌর আওয়ামী লীগের সভাপতি সারওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভূট্টো, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি রেজাউল করিম শিপ্লব, সাধারণ সম্পাদক নূরে আলম সানি, পিআইও শামছুন্নাহার শিউলী, শেরপুর থানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, শেরপুর অফিসার্স ক্লাব, শেরপুর উপজেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বাদ জুম্মা উপজেলা মডেল মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। ওই মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা হেদায়তুল্লাহ

Tag
আরও খবর