কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

দৌলতপুরে হেরোইন ও টাপেন্টডল ট্যাবলেট সহ আটক -২

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইন ও টাপেন্টডল ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে।

জানা গেছে আজ সোমবার সকাল ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে কুষ্টিয়ার দৌলতপুর থানার হোগলবাড়ীয়া ইউনিয়নে চামনাই গ্রামে অভিযান চালিয়ে মতিয়ার রহমান এর পুত্র মাহবুবর রহমান জ্যেতি (৫৫) ও আলি হোসেনের মেয়ে রিনা খাতুন (৪০ ) কে হেরোইন ও ৪ শত পিচ টাপেন্টডল ট্যাবলেট সহ আটক করে। 

এদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরে তাদেরকে কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করেন।

এলাকাবাসী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম এর সূত্রে জানা গেছে, মাহাবুবর রহমান জ্যোতি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাদকের সম্রাট বলে চিহ্নিত। সে দীর্ঘদিন থেকে এই মাদকের ব্যবসা চালিয়ে আসছে। মাদক সম্রাট জ্যোতির ভয়ে এলাকার মানুষ কিছু বলতে পারেনা। বললে তার উপরে অমানুষিক নির্যাতন চালাই। মাদকসম্রাট মাহবুবর রহমান জ্যোতি কে কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম আটক করায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক বেলাল হোসেন বলেন দৌলতপুর থানায় মাদকের ডন মাহবুবুর রহমান জ্যোতি কে আমরা গ্রেফতার করেছি। তিনি বলেন এই অভিযান চলমান থাকবে।



উল্লেখ্য মাদকসম্রাট মাহবুবুর রহমান জ্যোতির বিরুদ্ধে দৌলতপুর থানায় জি আর – ৪১৩,২০৯,৩১১, নং মামলা ও ভেড়ামারা থানায় জি আর ১১৭,১১৩,১৬১, নং মামলা এবং কুষ্টিয়া সদর থানায় জি আর ১০ নং মাদক মামলা চলমান রয়েছে।

Tag
আরও খবর