কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

সংবাদ প্রকাশের পর; অবশেষে ত্রাণ পেলো পেকুয়ায় সড়কের ওপর বসবাসকারী ২০ পরিবার

অবশেষে সরকারি ত্রাণ সহায়তা পেলো মহাসড়কের ওপর বসবাসকরা ২০টি পরিবার। সৃষ্ট বন্যায় ঘরে পানি ওঠায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া মহাসড়কে (এবিসি সড়ক) আশ্রয় নেয় ২০টি পরিবার।


গেল শনিবার ‘পেকুয়ায় বন্যায় সড়কে কৃষকের বসবাস: আতঙ্কে দিনপার’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসনের দৃষ্টি গোচর হলে পরেরদিন রবিবার সকালে ২০টি পরিবারসহ আক্রান্ত আরো ৬টি পরিবারকে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।


রবিবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুতাহের তাদের ঘরে ঘরে গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌছে দেন।


সড়কে আশ্রয় নেওয়া আসহাব উদ্দিন বলেন,এক সপ্তাহ ধরে আমরা সড়কে আশ্রয় নিয়েছি। শুধু একবার রান্না করা খাবার পেয়েছি। সকালে সরকারি বরাদ্দে ১০ কেজি চাল ও বিশুদ্ধ পানির বোতল পেয়েছি।


পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা বলেন, সড়কের ওপর আশ্রয় নেওয়া প্রায় ২৬টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেওয়া হয়েছে।আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। যেখানে যতটুকু প্রয়োজন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সাধ্যমত সহায়তা করে যাচ্ছি।


প্রসঙ্গত, সৃষ্ট বন্যায় কক্সবাজারের পেকুয়ায় বাড়িঘরে পানি ওঠায় এবিসি মহাসড়কে নুইন্যা-মুইন্যা ব্রীজ থেকে বাঘগুজারা ব্রীজ অংশে আশ্রয় নেয় ২০টি পরিবার। তাঁরা সকলেই মেহেরনামা নন্দীরপাড়ার বাসিন্দা।

Tag
আরও খবর