কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

ভ্রমণে গিয়ে স্ত্রীর সামনে পা পিছলে স্বামীর মৃত্যু

ভ্রমণ করতে গিয়ে আলীকদমের একটি ঝর্নায় পা পিছলে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ আতাহার ইশরাক রাফি (২৮)। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়া গ্রামে।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে স্ত্রীসহ ভ্রমণে যাওয়া অপরাপর সহপাঠীদের সামনে আলীকদমের তৈন খালের দৌছড়ী ক্যানশন পাড়াস্থ চাইমপ্রা ঝর্নায় এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ আতাহার ইশরাক রাফি ওই এলাকার শওকত আলীর ছেলে।


নিহতের চাচাতো ভাই চকরিয়া উপজেলার বদরখালী হাবিবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিম বলেন, আতহার ইশরাক রাফির মাতা তসলিমা বেগম বাকলিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা হিসেবে চাকুরীরত রয়েছেন। সেই সুবাদে বাবা-মায়ের সঙ্গে ছোটকাল থেকে চট্টগ্রাম শহরে বেড়ে উঠেছে ইশরাক। গ্রামে বাড়ি চকরিয়ায় আসতেন মাঝে মধ্যে। বিয়েও করেছেন চট্টগ্রাম থেকে।


তিনি বলেন, ১২ আগস্ট ইশরাক রাফি তার স্ত্রীসহ বন্ধু বান্ধব মিলে ২৫ জনের একটি দল আলীকদমে ভ্রমণ করতে যান। সন্ধ্যা ছয়টার দিকে পা পিছলে পাহাড় থেকে নিচে ঝর্ণায় পড়ে যায়। ৬ ঘন্টা ধরে সহপাঠীরা চেষ্টা করে ঝর্ণা থেকে মুমূর্ষ অবস্থায় ইশরাক রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

Tag
আরও খবর