আসছে ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১২-১৪ আগস্ট পর্যন্ত রাজধানীতে এই ব্লক রেইড চলবে।
শনিবার (১২ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।
ডিএমপি সূত্রে জানা যায়, ডিএমপির সব ক্রাইম ও গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে সব আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। দিনটি উপলক্ষ্যে নৈরাজ্য, বিশৃঙ্খলা, ধ্বংসযজ্ঞ এবং জঙ্গিবাদের ঘটনা না ঘটে সেই জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে।
৫ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ ঘন্টা ৮ মিনিট আগে
৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৩ ঘন্টা ১৫ মিনিট আগে
২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ৩৫ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে