যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

দৈনিক করতোয়ার ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত



আব্দুল মোমিন


উত্তরাঞ্চলের সুনামধন্য ও বহুল প্রচারিত পত্রিকা দৈনিক করতোয়ার ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১২ আগষ্ট) বিকেল ৫টায় শেরপুর বাসষ্ট্যান্ড শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার শেরপুর উপজেলা প্রতিনিধি নিমাই ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা। দৈনিক কালের কন্ঠের শেরপুর উপজেলা প্রতিনিধি আইয়ুব আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সহ-সভাপতি মুন্সি সাইফুল বারি ডাবলু, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: রায়হান পিএএ, শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, পৌর কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, সৌমন্দ্রনাথ ঠাকুর, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার, শেরপুর সরকারি মডেল ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন। 

এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি শাহ জামাল কামাল, শেরপুর প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুল আলিম, সাংবাদিক আব্দুল হামিদ, ডেইলি এশিয়ার প্রতিনিধি তোফাজ্জাল হোসেন,বিজয় বাংলার প্রতিনিধি আব্দুল মোমিন,আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ওমর ফারুক, প্রতিদিনের কাগজ শেরপুর প্রতিনিধি মাসুম বিল্লাহ, দৈনিক ঢাকা টাইমস শেরপুর উপজেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন, সাংবাদিক হিমন,দৈনিক এশিয়া বার্তা  সাগর প্রমুখ

 

Tag
আরও খবর