কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

মার্কিন প্রতিনিধিদের সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2023 08:07:21 am

মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশ সফরে আসছেন এটা একটা 'ভালো বিষয়' বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘এটা একটা ভালো ব্যাপার যে তারা পরিদর্শন করছে। তারা নিজেরাই দেখতে পাচ্ছেন কী ঘটছে।’


শুক্রবার (১১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, 'তারা মনে করে বাংলাদেশ খুবই দরিদ্র একটি দেশ। তারা মনে করে আমাদের দেশে খ্রিস্টান ও হিন্দু জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, যা সত্য নয়। তারা যদি পরিদর্শনে আসে, তারা নিজেরাই দেখতে পাবে যে আমাদের দেশে এসব ঘটছে কি না, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে।


পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা প্রধানত রোহিঙ্গা সংকট, সার্বিক অবস্থা ও তহবিলসংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করতে এখানে আসেন। 


এ ছাড়া বিরোধীদের কাছ থেকে পাওয়া তথ্যের কারণেই বিদেশিরা আসে বলেও ইঙ্গিত দেন পররাষ্ট্রমন্ত্রী। ‘আমাদের বিরোধী দলের সদস্যরা এবং কিছু প্রবাসী বিদেশিদের কাছে অভিযোগ করে। সে কারণেই এই সমস্যাগুলো আলোচনা আসে’ বলেও মন্তব্য তিনি।


সূত্র: ইউএনবি

আরও খবর