আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জুমার নামাজের পর বিএনপির গণমিছিল

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-08-2023 04:32:53 am

যুগপৎ আন্দোলনের এক দফা দাবিকে বেগবান করতে ঢাকায় গণমিছিল কর্মসূচি পালন কবে মহানগর উত্তর- দক্ষিণ বিএনপি। এই কর্মসূচিতে সর্বস্তরের নেতাদের ভূমিকা মূল্যায়ন করা হবে বলে দলের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।


আজ শুক্রবার (১১ আগষ্ট) জুমার নামাজের পর ঢাকায় পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি পালন করা হবে।  


ঢাকা মহানগর উত্তর বিএনপি বাড্ডার সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।


বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।


উত্তরের গণমিছিলে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। আর একই সঙ্গে দক্ষিণের গণমিছিল সমন্বয় করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।  


আন্দোলনে নেতাদের ভূমিকা মূল্যায়নের বিষয়ে দায়িত্বশীল এক জ্যেষ্ঠ নেতা বলেন, চলমান আন্দোলনে দলের নেতাদের সক্রিয় উপস্থিতির বিষয়ে লক্ষ্য রাখা হবে। আমরা আমাদের আন্দোলনে নেতাকর্মীদের ভূমিকা মূল্যায়ন করব এবং আগামীর করণীয় নির্ধারণ করব।  


জানা গেছে, ২৯ জুলাইয়ের অবস্থান কর্মসূচিতে দায়িত্ব পালনে ব্যর্থতার তালিকা বেশ দীর্ঘ। অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনেকে এ তালিকায় আছেন।  


ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলামকে (শ্রাবণ) অব্যাহতি দেওয়ার পর পদ হারানোর আতঙ্কে আছেন অনেক নেতা। যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবেন, তাদের হাইকমান্ড বিশেষভাবে মূল্যায়ন করবে বলে জানান দলের দায়িত্বশীল এই নেতা।  

আরও খবর