প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে নৃ-জনগোষ্ঠির দুই মুক্তিযোদ্ধা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

শেরপুরে নৃ-জনগোষ্ঠির দুই বীর মুক্তিযোদ্ধা এবং সদ্য এসএসসি উত্তীর্ণ কোচ ও হাজং সম্প্রদায়ের ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাণনা জানানো হয়েছে। সম্মাণনাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন-ঝিনাইগাতী উপজেলার নওকুচি এলাকার মতিলাল বর্মন এবং ধানশাইল গ্রামের গোবিন্দ চন্দ্র বর্মন। ৯ আগস্ট বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মাণনা অনুষ্ঠানে অতিথিরা ওই দুই মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। ইন্টারন্যাশনাল ইনডিজিনাস ডে উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর, কোচ আদিবাসী ইউনিয়ন, এসআইএল-বাংলাদেশ, আইইডি, হাজং সমাজ কল্যাণ সংগঠন যৌথভাবে এ সম্মাণনা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে কোচ ও হাজং জাতিগোষ্ঠির সাংস্কৃতিক প্রদর্শনী, আলোচনা এবং প্রীতি খেলাধুলা অনুষ্ঠিত হয়। নারীরা কাঁধে শিশু বেঁধে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় এবং পুরুষরা প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। ফুটবল খেলায় কোচ ও হাজং জনগোষ্ঠির লোকদের সমন্বয়ে গড়া চেংড়া একাদশ টাইব্রেকারে ৪-১ গোলে বুইড়া একাদশকে হারিয়ে জয়লাভ করে। কোচ নেতা রুয়েল কোচ এর সভাপতিতে আলোচনা অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম. শহিদুল ইসলাম, সাংবাদিক আমিরুজ্জামান লেবু, টিডব্লিওএ চেয়ারম্যান প্রাঞ্জল এম. সাংমা, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, হাজং নেতা সুখরঞ্জন হাজং, শিক্ষক যুগল কিশোর কোচ, মিঠুন কোচ, হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এ অনুষ্ঠান থেকে নৃ-জনগোষ্ঠির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নৃ-জনগোষ্ঠিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের নৃ-জনগোষ্ঠিদের জন্য পৃথক ভুমি কমিশন এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় শেরপুর জেলায় একটি নৃ-জনগোষ্ঠিদের কালচারাল একাডেমী স্থাপনের প্রয়োজনীয়তা ও দাবী জানান। অনুষ্ঠানে কোচ, গারো, হাজং, বর্মন, বানাই, রাজবংশী, হদি জনগোষ্ঠির শতাধিক নারী-পুরুষ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক ও সুুধীবৃন্দ অংশগ্রহণ করেন।  
আরও খবর






deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে