এপ্রিলে দেশে রেমিট্যান্স এলো ৩১২ কোটি ৭০ লাখ ডলার নাগেশ্বরীতে নিরাপত্তা শঙ্কায় থানায় অভিযোগ, বিবাদী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান দ্বীপ মন্ডল দিনাজপুর জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিরসরাইয়ে উদয়নের বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণ নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর চাটখিলে টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন লাখাইয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা এবং দেশিয় মদসহ গ্রেপ্তার- ০৩। ঈশ্বরগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নবজীবন নার্সিং ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সপ্তাহব্যাপী ‘পৌর কর মেলা’র শুভ উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু প্রকল্পে অনিয়ম, কোটি টাকা লুটপাটের অভিযোগ গোয়ালন্দে প্রধান শিক্ষককে লাঞ্চিত করা সেই কথিত ছাত্র নেতাকে গ্রেফতারের দাবি গোয়ালন্দের উজানচরে জাটকা সংরক্ষণে ২৮০ জেলেকে চাল বিতরণ নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আবারো ইতিহাস গড়ল গলাচিপায় পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক আওয়ামী লীগ আমলে প্রতিবন্ধী ভাতার অর্থও লুটপাট করা হয়েছে : এমপি সুলতান মাহমুদ বাবু

টাঙ্গাইলের মধুপুরে পাল্টাপাল্টি আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন: পুলিশ মোতায়েন

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত গারো সম্প্রদায়ের লোকেরা পাল্টাপাল্টি ভাবে পৃথক স্থানে দুই গ্রুপে  বিভক্ত হয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করেছে। এতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোড়দার করতে স্থানীয় প্রশাসন পুলিশ মোতায়েন করেছিল ।

প্রতিবছর মধুপুরের বসবাসরত গারো ও কোচ সম্প্রদায়ের লোকেরা এক সাথে সবাই মিলে মিশে জাঁকজমকপূর্ণ ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করলেও এবছর ছিল ব্যতিক্রম। তারা পৃথক স্থানে দিবস উদযাপনের আয়োজন করে। এক গ্রæপ জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদসহ অন্যান্য সংগঠনের ব্যানারে অরণখোলা ইউনিয়নের ভুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করে অপর দিকে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনসহ অন্যান্য সংগঠনের ব্যানারে শোলাকুড়ি ইউনিয়নের পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কর্মসূচি।
উভয় গ্রুপ তাদের কর্মসূচি অনুযায়ী শোভা যাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করে।
ভূটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মামুনুর রশীদ। প্রধান আলোচক ছিলেন আদিবাসী গবেষক থিওফিল নকরেক। উদ্ভোধক ছিলেন জিএমএডি'র সভাপতি আদিবাসী ফোরামের সহ সভাপতি অজয় এ মৃ। মিথুন জাম্বিল ও মার্জিয়া চিসিম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম,  জিবিসি নেতা মধুনাথ সাংমা, বাগাছাস সভাপতি এডভোকেট জন জেত্রা, টিডাবিøউ এ'র একাংশের সভাপতি রঞ্জিত নকরেক, কোচ আদিবাসী গংগঠনের সভাপতি গৌরাঙ্গ বর্মণ, কোচ নেতা ভরত চন্দ্র বর্মণ, জিএসএফ নেতা লিয়াং রিছিল, মেম্বারর্স ফোরামের নেতা প্রবীর নকরেক, অর্চনা নকরেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অপর দিকে পীরগাছা সেন্ট পৌলস হাইস্কুল মাঠে বিশ্ব আদিবাসী দিবসের আলোচনা সভায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন মধুপুর শাখার চেয়ারম্যান উইলিয়াম দাজেলের সভাপতিত্বে আজিয়া'র সভাপতি শ্যামল মানখিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী। বিশেষ অতিথি বক্তব্য টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলার যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিমুল, বাগাছাস কেন্দ্রীয় সংসদের সভাপতি মিঃ লিংকন দিব্রা, আজিয়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব মি. সত্যজিত নকরেক, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) মধুপুর শাখার সভাপতি মি. ইব্রীয় মানখিন, অরণখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ইমাম মিন্টু, বেরীবাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে উভয় অনুষ্ঠানে মান্দি নৃত্য, আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করে। তবে পাল্টাপাল্টি কর্মসূচিতে অপ্রতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা নিশ্চিত করতে  স্থানীয় প্রশাসন উভয় অনুষ্ঠানে পুলিশ মোতায়েন করেছিল।

আরও খবর