ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা আদিবাসী নয়

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-08-2023 02:40:31 pm

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ (বুধবার)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ সরকারের নীতি অনুযায়ী, যারা আদিবাসী বলে দাবি করছে তারা এখানকার আদি বাসিন্দা নয়। তারা হচ্ছে এ ভূখণ্ডের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।


দেশের জনশুমারি অনুযায়ী, দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থাকলেও কোনো আদিবাসী নেই। সবশেষ ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন। এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকাংশের বসবাস পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়।



সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আদিবাসী হিসেবে চিহ্নিত করার জন্য কিছু কু-চক্রী মহল বিভিন্ন সময় ষড়যন্ত্র করে আসছে। দেশের শান্তিশৃঙ্খলা ও সার্বভৌমত্বে জন্য হুমকি এসব চু-চক্রী মহল। এসব কু-চক্রী মহলের অধিকাংশই পার্বত্য অঞ্চলের তিন জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে থাকা কিছু গ্রুপ।


তবে দেশের সংবিধান অনুযায়ী, দেশে কোনো আদিবাসী নেই। যারা নিজেদেরকে আদিবাসী হিসেবে দাবি করেন তারা আসলে বিভিন্ন দেশ থেকে এসে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষ। 


অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে— উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা বা নৃ-গোষ্ঠীকে যেন কোনোভাবে গণমাধ্যমে আদিবাসী হিসেবে উপস্থাপন করা না হয়। এছাড়া ১৯৯৭ সালে শান্তি চুক্তিতে পার্বত্য চট্টগ্রামকে ‘উপজাতি অধ্যুষিত অঞ্চল’ হিসেবে বলা হয়েছে।


বিশেষজ্ঞরা বলছেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের মানুষেরা কোনোভাবেই আদিবাসী নয়। তারা আসলে মিয়ানমারসহ বিভিন্ন অঞ্চলে থেকে এদেশে এসে পার্বত্য অঞ্চলে বসবাস করছেন।


এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, দেশে যেসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিজেদেরকে আদিবাসী হিসেবে পরিচয় দিতে চায়, তারা মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে এসে এখানে বসবাস করছে। আদিবাসী বলতে যা বোঝায় তারা সেটা নয়। এছাড়া সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও শান্তিচুক্তি অনুযায়ী কাউকে আর আদিবাসী বলার সুযোগ নেই।


তবে এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টার পেছনে রয়েছে রাষ্ট্রবিরোধী ভয়ংকর ষড়যন্ত্র। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা নিজেদের আদিবাসী হিসেবে উপস্থাপন করার মূল কারণ হচ্ছে, পার্বত্য অঞ্চলকে দেশ থেকে আলাদা করা।



কারণ তারা যদি নিজেদেরকে আদিবাসী হিসেবে প্রতিষ্ঠা করতে পারে তাহলে পার্বত্য অঞ্চলকে আলাদা স্বায়ত্তশাসন অঞ্চল বা রাষ্ট্র বানাতে আন্তর্জাতিক মহলের ইতিবাচক সাড়া পাবে। এছাড়াও আদিবাসী হিসেবে তারা স্বীকৃতি পেলে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সুযোগ সুবিধা যেমন আরও বেশি পাবে, তেমনি পার্বত্য অঞ্চলে দেশের অন্যপ্রান্তের মানুষ যেতে লাগবে তাদের অনুমতি।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে