কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

টেকনাফে এক ব্যক্তির আত্মহত্যা

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া চৌকিদার পাড়ায় পারিবারিক কলহের জের ধরে পাহাড়ের পাদদেশে গাছের ঢালে গলায় ফাঁস লাগিয়ে লুৎফর রহমান (৩৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।


জানা যায়, মঙ্গলবার রাতে পরিবারের সাথে অভিমান করে গহীন পাহাড়ের পাদদেশে নির্জন জায়গায় গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গাছের ঢাল থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়ার মৃত তাহের আহমেদের ছেলে লুৎফর রহমান (৩৫)। এসময় তার শরীরে একটি নীল রঙের শার্ট ও লুঙ্গি পরিহিত ছিল।


পারিবারিক সুত্রে জানা যায়, নিহত লুৎফর রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিগত কয়েক বছর আগে সৌদি আরব থেকে দেশে এসে একই ইউনিয়নের পুরান পাড়া এলাকা থেকে কামরুন্নাহার নামের এক তরুণীকে বিয়ে করেন। সেই থেকে দীর্ঘদিন পারিবারিক কলহ,ঝগড়া-বিবাদ লেগেই থাকত। পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পরিবার।


নিহতের ছোট বোন শারেফা বলেন,” বড় ভাই (লুৎফর রহমান) এর বাড়ি এলজিইডি সড়কের পশ্চিম পাশে। সকালে বড় ভাই বাড়িতে এসে ভাত খেয়েছে। মাকে বলেছে বাড়িতে একটা বড় মোরগ আছে সেটা জবাই করতে বলে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। রাতে আত্মহত্যা করেছেন বলে খবর পেয়েছি। ”


বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মছিউর রহমান জানান,পাহাড়ের পাদদেশে গাছের ঢালে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরুতাহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর