মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

উখিয়ার করিমের পাশে কেউ নেইঃ ভেঙে গেছে মাটিরঘর

টানা তিন দিনের বৃষ্টিতে ডুবেছে উখিয়ার নিম্নাঞ্চল। বিভিন্ন গ্রামাঞ্চলের রাস্তাঘাট, অলিগলি ও নিচু এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। দোছড়ি রাস্তার মধ্যখানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়। ফলে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। বুধবার (৯ আগস্ট) সকাল থেকেই আকাশ পরিস্কার দেখা যায়। ভোর রাত থেকেই বৃষ্টি না হওয়ায় বাড়িঘর ও ওঠান থেকে পানি নেমে যেতে শুরু করেছে।গতকালও বিভিন্ন এলাকায় হাটু থেকে কোমর সমান পানি জমে থাকতে দেখা গেছে। বুধবার থেকে বৃষ্টি না হওয়ায় মানুষের জীবনে স্বাভাবিকতা ফিরে এসেছে। তবে ভারি বর্ষণে মাথা গোছার মাটির ঘরটি ভেঙে গেছে আব্দুল করিমের। তার দুই মেয়ে। বড় মেয়ে প্রতিবন্ধী। বাবা মা এবং স্ত্রী নিয়ে তার সুখের পরিবার।করিমের সংসার চলে মুরগি ও কবুতর বিক্রি করে। অভাবের সংসাবে তার বৃদ্ধ বাবা মাকে কষ্ট পেতে দেননি কখনো। তার শত কষ্টের মাঝে পরিবারের মুখে হাঁসি ফুটাতে ধার দেনা করে ও নিজের উপার্জিত জমানো ৫ লাখ টাকা খরচ করে টিনের ছাউনি দিয়ে বাসযোগ্য একটি স্বপ্নের মাটির ঘর তৈরি করে সে। একটানা বৃষ্টিতে তার স্বপ্নের মাটির ঘরটি পানিতে তলিয়ে গেছে। উখিয়া রাজা পালং ইউনিয়নের পূর্ব সিকদারবিল এলাকার আব্দুল করিম জানান, তার প্রতিবেশি মাস্টার কামাল উদ্দিন বহুতল বাড়ি নির্মানের সময় পানি চলাচলের পথ বন্ধ করে দিয়ে পানি নিস্কাশনের ব্যবসথা না রাখায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, বৃদ্ধ বাবা-মা, ছোট ভাই-বোন আর স্ত্রী সন্তান নিয়ে অসহায় আব্দুল করিম কান্নায় ভেঙে পড়ে। তার একমাত্র মাথাগোছার মাটির ঘরটি পানিতে তলিয়ে গেছে। তার আরেক ভাই রেজাউল করিম জানান, পানিতে ভেঙে গেছে মাটিরঘর। আমার বাড়িতে আজ চার দিন ধরে তাদের আশ্রয় দিয়েছি। যতদিন সে আগের অবস্থায় ফিরে না যাবে ততদিন তারা আমার বাড়িতে থাকবে। ছাপা ইয়াছমিন বলেন, আব্দুল করিম খুব কষ্ট করে একটি মাটিরঘর তৈরি করেছিল। চারদিন ধরে পানিতে ডুবে রয়েছে ঘর। সেখানে রান্না বান্না কিছুই করা যাচ্ছে না। জলাবদ্ধতায় খুব কষ্ট হচ্ছে তাদের। মোহাম্মদ ভূট্রো ও মনজুর আলম বলেন, এখানকার বিত্তবানদের উচিত আব্দুল করিমের নতুন করে বাড়ি নিমাণে সহায়তা করা। একে অপরের বিপদে এগিয়ে আসা খুবই দরকার। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন জনপ্রতিনিধি আব্দুল করিমের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও তাদের দেখতে যাননি।

Tag
আরও খবর