চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না- এমপি মজিদ খান

 

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন আরও ২২ হাজার ১০১টি পরিবারের মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানটিতে ভার্চুয়ালী যুক্ত হয় বানিয়াচং উপজেলা প্রশাসন। 


বুধবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ অ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল মজিদ খান। 


এমপি আব্দুল মজিদ খান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের কোনো মানুষ গৃহহীন থাকবেন না। তার সেই স্বপ্ন পুরন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগীদের অনুভূতি শুনে উপস্থিত সবাই অশ্রুসিক্ত হয়েছেন, অশ্রুসিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিশ্বে উদাহরণ সৃষ্টিকারী মানবতার নেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আমি গর্ববোধ করছি। আসুন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার সংকল্প করি। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক, পিআইও মলয় কুমার দাস, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, এরশাদ আলী, বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও  উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন ও সহসভাপতি শামীম আহমদ চৌধুরী প্রমুখ।

Tag
আরও খবর