শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

শুটিং সেটে কী হলো চমক-আরশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-08-2023 02:56:18 am

বর্তমান সময়ের অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে ডিরেক্টরস গিল্ডে।


জানা গেছে, গত শুক্রবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুট চলছিল। সময়মতো সেটে না আসায় ফোন করাতেই নাকি রেগে যান নায়িকা। এরপর বিভিন্ন সময় শুটিং সেটে ক্ষোভ ঝাড়েন তিনি। বিষয়টি নিয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছেন নাটকটির নির্মাতা আদিব হাসান। 


এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে চমক জানান, চক্রান্ত করেই তার বিরুদ্ধে কয়েকজনে মিলে এই অভিযোগ এনেছেন। 


কি চক্রান্ত বা কারা এমনটা করছেন জানতে চাইলে এই অভিনেত্রীর ভাষ্য, ‘আমি শুটিংয়ে দেরি করে আসিনি। ১১টায় শুটিং সেটে পৌঁছেছি। মেকআপ রুমে ১ ঘণ্টার মত ওয়েট করেছি, এরপর আমার আরেক সহকর্মী আরশ খান আসেন। তাহলে আমি পরে এসেছি এটা কিভাবে বলেন।’ 


চমক যোগ করেন- ‘অভিনেতা আরশ খান ও নির্মাতা মিলে চক্রান্ত করে এটি ছড়াচ্ছে। কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায় সে। যে কারণে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি এটা ছড়াচ্ছেন।’


এদিকে অভিযোগ সুত্রে জানা যায়, সময়মতো সেটে না আসায় ফোন করাতেই নাকি রেগে যান চমক। এরপর বিভিন্ন সময় শুটিং সেটে ক্ষোভ ঝাড়েন তিনি। এতে যখন নাটকটির নির্মাতা আদিব হাসান তাকে বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন, এরকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’ এমনটা শোনার পর আরও বেশি উত্তেজিত হন চমক। নির্মাতাকে সাফ জানিয়ে দেন, তিনি আর শুটিং করবেন না। নির্মাতা তাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় নির্মাতার সঙ্গে ছিলেন সিনিয়র অভিনেতা মাসুম বাশার।


একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। এ সময় কাঁদতে কাঁদতে তিনি অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্মসাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি। এ ঘটনায় বন্ধ হয়ে যায় শুটিং।


ঘটনার বিষয়ে নির্মাতা আদিব হাসান বলেন, ‘ওই দিন শুটিং সেটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছি। বিষয়টি সাংগঠনিকভাবে বিচারাধীন। তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। আজ এ নিয়ে আলোচনা হওয়ার কথা আছে।’

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭২ দিন ১ ঘন্টা ৩০ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে