যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সুষ্ঠু ও শান্তিপুর্ন নির্বাচনের দাবীতে কুড়িগ্রাম থেকে বাংলাদেশ আদর্শবাদী দলের লংমার্চ



সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ন নির্বাচনের দাবীতে পায়ে হেঁটে কুড়িগ্রাম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাংলাদেশ আদর্শবাদী দল (বিআইপি)’র লংমার্চ শুরু করেছে দলটির চেয়ারম্যান মো: মতিয়ার রহমান।


মঙ্গলবার দুপুরে লংমর্চের আগে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বলেন, তত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রথমে বিএনপি বাতিল করেছে এবং পরবর্তীতে আওয়ামলীগ বাতিল করেছে। নির্বাচনকে সামনে রেখে পুনরায় তত্বাবধায়ক পদ্ধতির দাবীতে আন্দোলন সংগ্রাম শুরু করেছে কিছু কিছু দল যা দেশের অগ্রযাত্রা ও মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত দেশের উন্নয়নের জন্য বড় বাধা। 


সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান আরো জানান, সুষ্ঠ নির্বাচনের স্বার্থে এমন একটি ব্যবস্থা চালু করা হোক, যে ব্যবস্থার কোন পরিবর্তন হবে না এবং আন্দোলনের প্রয়োজন হবে না। 


সংবাদ সম্মেলন শেষে দেশের শান্তি শৃংখলা রক্ষা ও সুষ্ঠ নির্বাচনের দাবীতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পায়ে হেঁটে কুড়িগাম প্রেস ক্লাব থেকে লংমার্চ শুরু করেন তিনি।


উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে কুড়িগ্রামে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজে চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ আদর্শবাদী দল (বি.আই.পি) ঘোষণা করেন মো: মতিয়ার রহমান। বর্তমানে তার দলের ২শ'র মতো সদস্য থাকলেও একাই লংমার্চ শুরু করেছেন তিনি। দলের চেয়ারম্যানের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। 


আরও খবর