কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

নোয়াখালীতে ৯ আগস্ট ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে নোয়াখালী জেলা প্রশাসন। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। 


প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, আগামি ৯ আগস্ট সকাল ১০টায় জেলার বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের কাচিহাটা গ্রামে নির্মিত আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন-গৃহহীন পরিবারে কাছে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমে ভার্চুয়ালি সরাসরি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


তিনি জানান, ইতোমধ্যে আমরা ৩ হাজার ৫ শ ৭২টি গৃহনির্মাণ সম্পন্ন করে হস্তান্তর করেছি। বেগমগঞ্জ উপজেলায় খাস জমি না থাকায় চতুর্থ ধাপে দেড় কোটি টাকা ব্যায়ে জমি ক্রয় করে গৃহনির্মাণ করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ও সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিনে চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) মোট ৪১৮টি পরিবারের মধ্যে একক গৃহ হস্তান্তর করা হবে। 


এসময় তিনি জেলার সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও সেনবাগসহ ৫টি উপজেলাকে গৃহহীন ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে বলেও জানান। 


প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মিলটন রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম তাসফিকুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সহ সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক সামছুল হাসান মিরন, মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, আকবর হোসেন সোহাগ, সুমন ভৌমিকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরও খবর