কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই কলারোয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য জব্দ সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত উখিয়ায় ধর্ষণের বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ শীর্ষক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বীটপুলিশিং সভা অনুষ্ঠিত। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লাখাইয়ে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী, ব্যস্ত কর্মকার শিল্পীরা। শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন, শিক্ষার মান নিয়ে উদ্বেগ ‎সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে জিম্মি ২১ জেলে উদ্ধার

সাংবাদিক নাদিম হত্যা মামলায় তৃতীয়বার আবেদনেও বাবুর জামিন নামঞ্জুর........

 

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৫জনের জামিন আবেদন বাতিল করেছেন আদালত। এ নিয়ে ৩য় বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ জামিন আবেদন নামঞ্জুর করেন। এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী ইউসূফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলায় এ পর্যন্ত জেলহাজতে রয়েছে ১৭ আসামি। এদের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামানের পক্ষে জামিনের আবেদন করা হয়। বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এ নিয়ে ৩য় বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য, গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুন নিহত নাদিমের স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 




আরও খবর