প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম





   গত তিনদিনের  অবিরাম   বর্ষণে  বন্দর নগরীর চট্টগ্রামের   গুরুত্বপূর্ণ সড়ক ও অলি-গলি তলিয়ে গেছে। কোথাও কোথাও জমে গেছে হাঁটু থেকে কোমর সমান পানি।  দেখা দিয়েছে জলাবদ্ধতা।
৬ আগষ্ট রবিবার  সকাল থেকে  দেখা যায়    ভারী  বর্ষণের করণে  নগরীর  আগ্রাবাদ,  হালিশহর ,  চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, বাস টার্মিনাল, ডিসি রোড, কাপ্তাই রাস্তার মাথা, খাজা রোড, মিয়াখান নগর, প্রবর্তক মোড়, চাক্তাই,  খাতুনগঞ্জ সহ আনেক একটা  পানিতে তলিয়ে  গেছে ।
অতি বৃষ্টি পাতের কারণে  পাহাড় ধসে আশঙ্কা দেখা  দিয়েছে।পাহাড়ে  বসবাসকারীদের
জান মালের ক্ষতির  থেকে রক্ষার্তে   চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে শনিবার রাতে নগরীর আকবরশাহ এলাকার বিজয় নগর ও ঝিল পাড়ে অভিযান চালিয়ে ২৫০টি পরিবারকে দুটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে ।


 প্রায়  ৭০ লক্ষ জনসাধারণ বসবাসকরা এই চট্টগ্রামে নগরবাসীর  দুর্ভোগের শেষ নাই,কর্মজীবি নাগরিকদের বুক ফাঁটা কষ্ট যেন দেখার কেও নাই।  দেশের সর্ব বৃহৎ পাইকারি বাজার  চাক্তাই - খাতুনগঞ্জ বৃষ্টি ও জোয়ারের  পানিতে  সয়লাব হয়ে গেছে । অনেক দোকান ও গুদামে পানি ডুকে পড়ে ।  অনেক ব্যবসায়ী সকাল থেকে দোকানই খুলতে পারেনননি। যারা খুলেছেন তাদের সবাই দোকানের ভিতর থেকে পানি সরাতে ব্যস্ত রয়েছেন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাধ তঞ্চঙ্গ্যা  বলেন, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বৃষ্টি হচ্ছে।
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড  হয়েছে। আর বৃষ্টির পানিতে ডুবেছে নগরের নিচু এলাকাগুলো। গেল তিন-চারদিন ধরে সকাল থেকেই নগরের অধিকাংশ এলাকা হয়ে গেছে জলমগ্ন। আর এতে নগরবাসীর জীবনযাত্রা ছিলো অনেকটা অচল।


ছোট-বড় নালাগুলোর আবর্জনা অপসারণ না করায় সামান্য বৃষ্টিতেও এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। কোটি কোটি টাকা খরচ করে জলাবদ্ধতা নিরসনে নেওয়া  প্রকল্পগুলোর কোন সুফল পাচ্ছে না নগরবাসী।

জানা যায় , চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে ১০ হাজার ৯২১ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করছে তিনটি সংস্থা। প্রায় পাঁচ বছর ধরে প্রকল্পগুলোর কাজ চলছে। এ সময়ে প্রকল্পের বিভিন্ন কাজে ৪ হাজার ৩৩৯ কোটি টাকা খরচ হয়েছে। এরপরেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। ভারী বৃষ্টি হলেই নগরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এই পরিস্থিতির জন্য পরস্পরকে দায়ী করে দায় সারছে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আরও খবর






deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে