মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

বানারীপাড়ায় দুপুর থেকেই স্ট্যান্ডে ঢুকছে না বাস

Anamul kabir ( Contributor )

প্রকাশের সময়: 06-08-2023 12:55:22 pm


বরিশালের বানারীপাড়া বাস স্টান্ডে দুপুর থেকে বরিশাল - বানারীপাড়া- স্বরূপকাঠি রুটে বাস ঢোকা বন্ধ করে দিয়েছে চালকরা।
বানারীপাড়া বাসস্ট্যান্ডটি দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থা। ভুক্তভোগীরা জানিয়েছেন সংস্কারের কোন উদ্যোগ কখনই দেখেননি। তারমধ্যে কয়েক দিনের বৃষ্টি আরো বেড়েছে খননা-খন্দ।
৬ আগস্ট বরিবার মুশলধারে বৃষ্টিতে বাসস্ট্যান্ডের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাওয়ায় স্টান্ডে আসা দুটি বাসের কিছু যন্ত্রাংশ ভেঙ্গে যায়। এতে দুপুর থেকে কোন বাসই স্ট্যান্ডে ঢুকছে না। বরিশাল থেকে এসে টিনএনটির মোর থেকে চলে যাচ্ছে স্বরুপকাঠী, বিপরীত দিক থেকে আসা গারি গুলোরও একই অবস্থা। এতে শুরু হয়েছে এ রুটের যাত্রীদের দূর্ভোগ। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। বানারীপাড়া বাসস্টান্ডের এই সীমাহীন দূর্ভোগ হতে পরিত্রান চায় বানারীপাড়া - বরিশাল - স্বরুপকাঠী সহ ঢাকাগামী যাত্রীরা।
বাসচালকগন জানান, স্ট্যান্ডের সমস্যা সমাধান না করলে দ্রুত সংস্কার কাজ না করলে আমরা গাড়ি স্ট্যান্ডে ঢুকাব না। এ ছাড়াও জানান, স্ট্যান্ডে ঢুকলে বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে যাচ্ছে ফলে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এ সমস্যা সমাধানে দ্রুত বানারীপাড়া বাসস্ট্যান্ডের খানাখন্দ ভরাট করে গাড়ি নিরাপদ ভাবে চলাচল করার ব্যাবস্থা করা একমাত্র পথ। তাই যথাযথ কর্তৃপক্ষের নিকট সচেতন মহলের আবেদন যাতে নিরাপদ ভাবে গাড়ি চলাচল করার ব্যাবস্থা গ্রহন করেন।

আরও খবর