মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

উখিয়ার বনাঞ্চলে হাতির দল

কক্সবাজারের উখিয়া উপজেলার দৌছড়ি বনবিটের হরিণমারা সংরক্ষিত বনাঞ্চলে একটি হাতির দল দেখা গিয়েছে। সেখানে ছোট-বড় অন্তত ১৫টি হাতি দেখা যায়। হাতিগুলো বনের ভেতরে সুশৃঙ্খলভাবে খাদ্যগ্রহণ করতে দেখা যায়। মা ও পুরুষ হাতির সঙ্গে বাচ্চা হাতিও বড়দের পিছু ছুটছে।


শনিবার (৫ আগস্ট) দুপুরে বনবিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তারা বাগান পরিদর্শনে গিয়ে এসব হাতির দেখা মিলে।


বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।


গাজী শফিউল আলম বলেন, দৌছড়ি সংরক্ষিত বনাঞ্চলে এসব হাতির চলাচল হরহামেশাই দেখা যায়। দুপুরে আমাদের একটি টিম বাগান পরিদর্শনে গিয়ে এসব হাতির দেখা পায়। সেখানে ছোট বড় অন্তত ১৫টি হাতির দেখা পাওয়া যায়। এক সঙ্গে এতোগুলো হাতির বিচরণ এটি আসলেই ভালো দিক৷



বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, জঙ্গল, পাহাড় ও গাছগাছালি টিকে আছে বলে হাতিগুলো স্বাচ্ছন্দ্যে বিচরণ করার সুযোগ পাচ্ছে। এসব প্রাণী জঙ্গলের সৌন্দর্য। হাতিসহ বনের অন্যান্য জীব বাঁচিয়ে রাখতে আমাদের বনের প্রতি যত্নশীল হতে হবে। পাহাড়, গাছ ও জঙ্গল না থাকলে আমরা শূন্য। কাজেই পরিবেশ প্রকৃতি রক্ষায় সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। রক্ষা করতে হবে বন ও জীব। উখিয়ার পাহাড়ে যে হাতি গুলো দেখা দিয়েছে, সেগুলো মূলত এশিয়ান প্রজাতির হাতি৷

Tag
আরও খবর