কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

শ্যামনগর সার্ভেয়ারের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শনিবার (৫ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত অনন্ত কুমার মন্ডলের পুত্র রজনী কান্ত মন্ডল।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন শ্যামনগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসাইনের মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনে প্রতিপক্ষ উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত কেনারাম মন্ডলের পুত্র শিবপদ মন্ডল তার জমি দখলের চেষ্টায় লিপ্ত আছেন।

তিনি আরো জানান,তার পিতা মৃত অনন্ত কুমার মন্ডল চন্ডিপুর মৌজার এস এ ২৫২ খতিয়ানের ২৪৫ ও ২৪৬ দাগ, এবং হাল ৪৪৩ দাগে ৫৩ শতক জমি রেজিস্ট্রি কোবলা সুত্রে প্রাপ্ত। যাহা তার পিতার স্ব-নামে রেকর্ড প্রাপ্ত হইয়া সরকারি রাজস্ব পরিশোধ করে ধান চাষাবাদের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছেন।

একই গ্রামের শিবপদ গং উক্ত সম্পত্তি দখল করার চেষ্টা করেন। এ ঘটনায় তারা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারা মোতাবেক ১১৭৯/২৩ নং পিটিশন মামলা করেন। বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শ্যামনগর থানাকে নির্দেশ দেন। সাথে সাথে দখল সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার ভূমিকে নির্দেশ দেন। সহকারী কমিশনারের নির্দেশে সার্ভেয়ার সজল হোসাইন সরজমিনে না গিয়ে  সম্পূর্ণ মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন বলে রজনী কান্ত মন্ডল বক্তব্যে বলেন। নালিশি জমিতে কোন ঘর না থাকলেও বিবাদীদের ঘর রয়েছে মর্মে উল্লেখ করেছেন।  যাহা কাল্পনিক। বর্তমানে বিবাদী পক্ষ শিবপদ মন্ডল  নালিশের জমি দখল করার চেষ্টা করছেন। এ অবস্থায় প্রকৃত জমির মালিক এ ব্যাপারে সুষ্ঠ সমাধানে যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


Tag
আরও খবর