কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

সোনারপাড়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ প্রতিবাদ মিছিল বের করেন।


শনিবার সকালে উখিয়ার সোনারপাড়া বাজারে মানবন্ধন অনুষ্ঠিত হয়।পরে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের খেলার মাঠে জড়ো হলে সেখান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।



মানবন্ধনে বক্তারা শিক্ষককের উপর হামলায় জড়িতদেরকে গ্রেপ্তারপূর্বক দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।


প্রাক্তন শিক্ষার্থীরা জানায়, অভিযুক্তরা ইতোপূর্বে

ইউএনও, এসিল্যান্ড, পুলিশের উপর হামলা চালিয়ে দিনদুপুরে সরকারি গাড়ি ভাঙচুর করেছিল এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর একাধিকবার হামলা চালিয়েছিলো। তাই এবার তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারাঁ।


গেলো শুক্রবার সকালে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের আন্ত: ক্রীড়া প্রতিযোগিতার জন্য মাঠ সংস্কার কালে বিদ্যালয়ের সীমানা বিরোধের জের ধরে সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলুর উপর ওই এলাকার আবু ছৈয়দ ফজলীর নেতৃত্বে ছৈয়দ নুরসহ আরো কয়েকজন অতির্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।



এ ঘটনায় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম ভুলু বাদী হয়ে ৫ জনকে আসামি করে উখিয়া থানায় এজাহার দায়ের করলেও এখনো মামলা রেকর্ড না করায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।


এসময় বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক জুয়েল মামুন, সোনারপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাজাহান, মো. ফয়সাল, এড. সাকো আলম শাকো, আব্বাস উদ্দিন জয়, মোহাম্মদ হোসাইনসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

Tag
আরও খবর