কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

মির্জাগঞ্জে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

শনিবার (৫ আগস্ট) সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী প্রতিতৃতিতে উপজেলা পরিষদ ও প্রশাসন উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।  

এরপর একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।  

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন - উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান,  কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ  দোয়া মোনাজাত করা হয়। 

উল্লেখ্য, ১৯৪৯ সালের ৫ আগস্ট শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। ৭৫’র ১৫ আগস্ট মাত্র ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর হত্যাকারীদের হাতে তিনিও নির্মমভাবে নিহত হন।


আরও খবর