কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

তথ্যমন্ত্রীর উদ্যোগে বহুতল ভবন হচ্ছে চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র উদ্যোগে চট্টগ্রামের প্রাতি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ হয়েছে। এতে এসব প্রতিষ্ঠানে কমেছে শ্রেণি কক্ষ সংকট, বেড়েছে শিক্ষার মান। এরধারাবাহিকতায় এবার চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন হতে যাচ্ছে ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রায় আড়াই কোটি ব্যয়ে দৈর্ঘ্য ১১০ ফুট বিশিষ্ট ভবনটি করা হচ্ছে। 


বৃহস্পতিবার সকালে ভবনটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোহাম্মদ আবু তাহের। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মোনাফ সিকদার। 


বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, উপ প্রকৌশলী আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল। 


অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন, আওয়ামী লীগ নেতা মো. সালাম সওদাগর, কবির আহমেদ মেম্বার, মঞ্জুরুল আলম, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য হাবিবুর রহমান, মো. সাদিল, ফোরকান সিকদার, ইউপি সদস্য হাসান সিকদার, মো. জামাল, মো. রাশেদ, মোজাম্মেল হক, মো. সেলিম, গাজী মো. এনাম, মো. মহিউদ্দিন, ইমরান হোসেন নাহিদ প্রমুখ।

আরও খবর