নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

রনির অবস্থা শঙ্কামুক্ত নয়: ডা. সামন্ত লাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-09-2022 12:27:30 pm

গাজীপুর পুলিশ লাইন্সে বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা শঙ্কামুক্ত নয়। তার শরীর ১৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। তবে এখন কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দগ্ধ আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সভা শেষে তিনি এ কথা জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘অভিনেতা আবু হেনা রনির অবস্থা শঙ্কামুক্ত নয়। প্রাপ্তবয়স্ক রোগী ১৫ শতাংশের বেশি দগ্ধ হলে তখন আমরা এটাকে বলি সংকটজনক। আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানের শরীরের ১৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে। এই দুই রোগী যে শঙ্কামুক্ত—এটা কোনোভাবেই বলা যাবে না।’

তিনি বলেন, ‘আজকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি, রক্ত ও অন্যান্য পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা পেয়েছি। যেটা নিয়ে বোর্ডসভায় আলোচনা করে কিছু নতুন চিকিৎসা সংযোজন করা হয়েছে। সেই অনুযায়ীই চিকিৎসা চলবে এখন।’

ডা. সামন্ত লাল বলেন, ‘দুজনেরই শ্বাসনালি পোড়া আছে। তবে এতটা গুরুতর নয়। অন্যান্য রোগী যতটায় আশঙ্কাজনক হয়, তাদেরটা ততটা আশঙ্কাজনক নয়। আগামীকাল সকালে আমরা আবারও বসবো। প্রতিদিনই তাদের মনিটর করা হবে।’

এসময় তিনি বলেন, ‘যতদিন না রোগী হেঁটে বাড়ি যাবেন—ততদিন পর্যন্ত আমরা শঙ্কামুক্ত বলতে পারবো না। কারণ, প্রতি মুহূর্তে অবস্থা পরিবর্তন হতে পারে।’

এসময় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান (পাপন), আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. হুমায়ুন কবির, কৌতুক অভিনেতা আবু হেনা রনির স্ত্রী রুমানা রশীদ সম্পাসহ মেডিক্যাল বোর্ডের সদস্যরা।

Tag
আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৭ ঘন্টা ৫৩ মিনিট আগে