নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

কবি লুৎপেয়ারা ফেরদৌসীর কবিতা " আত্মজার আত্মা "


আত্মজার আত্মা 


৮-ই ফেব্রুয়ারি ২০২২ সাল

বসন্ত ফুলের সৌরভে ভরা বাতাস,

আজ মন উতাল পাতাল।

শিহরণ জাগে প্রাণে,

ফুল আর কোকিলের সুর বাজে, 

নতুনের আগমনে।

বিদ্যুৎ গতিতে বয়ে যায় আনন্দ ধারা,

স্পর্শে জেগে উঠে আধমরা প্রাণ, 

সে আমার আত্নজার আত্মা। 


দুধে আলতা গায়ের রং,

স্নেহভরা চাঁদ মুখ। 

মায়াবী চোখের চাহনি, 

হাসিতে ছিল মুক্তাচ্ছটা।

নরম তুলতুলে দেহের প্রথম স্পর্শ, 

আমাকে দেয় স্বর্গসম প্রশান্তি, সে আমার আত্মজার আত্মা। 


সহসা এলো স্বর্গ কুটিরে, 

সাথে ছিল ফাগুনের উচ্ছ্বাস। 

ডালে ডালে কৃষ্ণচূড়া,শিমুলের লাল,

মাতাল প্রজাপতির ফুটফুটে রং।

নীলাঙ্গনে সহস্র রক্ত গোলাপ,

হৃদয় মাঝে এক আকাশ আনন্দ দোলা, 

সে আমার আত্মজার আত্মা। 


সোনার চামচ রুপার বাটি,

আমার ভালবাসার উপহার, 

আমার স্নেহ আমার আশীর্বাদ। আগামী দিন গুলো হোক, 

আলোময় উজ্জ্বল,

বাবা মায়ের স্বপ্ন সমান।

আমার বুলবুলি, কখনো ময়না, কখনো টিয়া,

আমার প্রানের স্পন্দন। 

সে আমার রাওনাফ,

আমার আত্মজার আত্মা।

Tag
আরও খবর
6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৩ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৪২ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে