তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

শেরপুর হাইওয়ে পুলিশের “হ্যালো এইপি এ্যাপ” ক্যাম্পেইন অনুষ্ঠিত



নিরাপত্তা, শৃঙ্খলা, প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়নের উদ্যোগে ও শেরপুরে হাইওয়ে পুলিশের আয়োজনে “হ্যালো এইপি এ্যাপ” ক্যাম্পেইনের কার্যক্রম এবং  কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) সকাল ১০টায় জুয়ানপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে এ ক্যাম্পেইনের কার্যক্রম শুরু করে। 

শেরপুরে হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, শেরপুরে হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক ও গাড়ীদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি মোজাম্মেল হক, লিচু তলা বাইপাস হাইওয়ে কমিউনিটি পুলিশং সভাপতি খোরশেদ আলম মতিন, ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। 

শেরপুরে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, হাইওয়েতে যেকোনো বিপদে মানুষ সহযোগিতার জন্য আমাদেরকে যেন জানাতে পারে তার জন্য হ্যালো এইচপি অ্যাপ চালু হয়েছে। এর মাধ্যমে সড়কে কোনো বিপদে পড়লে আমাদেরকে জানাতে পারেন।  

এই এ্যাপে অভিযোগ পাঠানো, সাহায্য পাওয়া, হাইওয়ে থানার নম্বরসহ বেশ কয়েকটি সেবা দিতে ‘হ্যালো এইচপি অ্যাপ’ চালু হয়েছে। অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লেস্টোরে।

এই অ্যাপে যেসব সুবিধা পাওয়া যাবে:

হাইওয়েতে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো। গুরুত্বপূর্ণ তথ্যের লাইভ আপডেট (যেমন: রাস্তা বন্ধ, যানজট, বিকল্প রাস্তা ইত্যাদি)। এ ছাড়া ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি।

Tag
আরও খবর