এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর কালীগঞ্জে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মেহের আফরোজ চুমকি এমপি

গাজীপুরের কালীগঞ্জে নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়ণে ২ কোটি ৮৭ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের চার তলা নতুন ভবনসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।


রবিবার সকালে কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা গ্রামে শাদেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি পরিমল চন্দ্র ঘোষের সভাপতিত্বে চার তলা নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।


বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোঃ নুরুল আমিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম প্রমূখ।


এ ছাড়াও সরকার নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়ণে উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও দারুল উলুম দাখিল মাদ্রাসার ৮৩ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট এক তলা একাডেমীক ভবন নির্মাণ, বাহাদুরসাদী ইউনিয়নের বেগম আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৯০ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে একাডেমীক ভবনের ৪র্থ তলা উর্দ্ধমূখী সম্প্রসারণ ও বক্তারপুর ইউনিয়নের জনতা উচ্চ বিদালয়ের ৭৬ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয় একাডেমীক ভবনের (৪র্থ তলা) উর্দ্ধমূখী সম্প্রসারণসহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ কোটি ৩৭ লক্ষ ৮২ হাজার টাকার কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবিদ খান ছোটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ টিপু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফি খোকন,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রহ্লাদ ঘোষ, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি পেয়ারা বেগম শান্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসানসহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।l


আরও খবর




deshchitro-6a4fb44d0c04d-090726084637.webp
বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা

১ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে