মধুপুরে আইসিটি মন্ত্রী: বিভিন্ন দেশে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিষয়টি আমরাও যাচাই করছি নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইগাতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গ্রামের ছেলে বাধন এখন বিসিএস ক্যাডার ৩টি সন্তান রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী শ্যামনগরে হিন্দু ধর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত প্রবেশ টিকিটে 'বাড়তি' ১৫ টাকা, বরিশাল প্লানেট পার্কে দর্শনার্থীদের অসন্তোষ ইসলামের প্রথম নারী নার্স, যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছিলেন নবী (সা.) চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী কেপ ভার্দের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা পল্লী বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ নিয়ে বিপাকে লোহাগাড়াবাসী ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার

বৃদ্ধাকে হত্যা পিতাপুত্র গ্রেফতার



নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের  দক্ষিণ মোহাম্মদপুর খাল পাড় এলাকার আব্দুর রশিদের নতুন বাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে আবদুল কাদের (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ ওঠেছে। আজ সোমবার সকাল ৯ টায় বিরোধীয় সম্পত্তিতে  মমিনুল হক লিটনের নেতৃত্বে ঘর নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে  আব্দুল কাদের(৬৫)  বাঁধা দিলে মমিনুল হকের নেতৃত্বে তার লোকজন বৃদ্ধ আবদুল কাদেরের বুকে রড ঢুকিয়ে রক্তাক্ত জখম করে।  এ সময় স্হানীয় লোকজন গুরুতর  আহত আবদুল কাদেরকে উদ্ধার করে  দাগনভুইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সেনবাগ থানার সহকারী পরিদর্শক (এসআই) নোমান হোসেনের নেতৃত্বে  পুলিশ অভিযান চালিয়ে

একই বাড়ীর মৃত নুরুল হকের ছেলে  মো: মমিনুল হক লিটন(৪০) ও মমিনুল হকের ছেলে এবায়দুল হক আকাশ(২২) নামে  পিতা পুত্রকে  আটক করেছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইকবাল হোসেন পাটোয়ারী   বিষয়টি নিশ্চিত করে জানান,দাগনভূঞা থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ভিকটিমের  মেয়ে নার্গিস আক্তার বাদী মামলা করায়

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার  ভিকটিমের মেয়ে নার্গিস আক্তার   জানান,মমিনুল হক লিটন ও তার ছেলে আকাশের নেতৃত্বে পরিকল্পিত ভাবে তার পিতাকে বুকে রড ঢুকিয়ে হত্যা করেছে। তারা ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

আরও খবর